ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন টাইগাররা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৮:৩৩:৫৮ অপরাহ্ন
আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন টাইগাররা
আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ খেলতে গতকাল বুধবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে লিটন দাসের দল। সকাল ১০ টার ফ্লাইটে চড়ে বাংলাদেশ দলের প্রথম বহর। এই বহরে ছিলেন ১০ জন ক্রিকেটার ও ৭ জন কর্মকর্ত। আর বিকাল ৫টায় আমিরাতের বিমানে বাকিরা। আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ শেষ করে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। ২৫ মে থেকে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই সিরিজ সময়মতো শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে স্থগিত করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল মঙ্গলবার নতুন করে পিএসএলের সূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুসারে, ১০ দিন স্থগিত থাকার আগামী ১৭ মে থেকে ফের শুরু হবে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। যার ফাইনাল আবার ২৫ মে, অর্থাৎ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর দিন। একইদিনে পিএসএলের ফাইনাল, আবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন সম্ভব কি না সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে। এখন শুধু সময়ের অপেক্ষা যে, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত