ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

রামগতিতে ৪ ইটভাটাকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৩:৪৭ অপরাহ্ন
রামগতিতে ৪ ইটভাটাকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় চারটি ইটভাটার মালিককে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
চার-ইটভাটার মধ্যে মেসার্স ফোর স্টার ব্রিকস (মালিক আবু তাহের-৪ লাখ টাকা), মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (মালিক গিয়াস উদ্দিন-২ লাখ টাকা), মেসার্স শাহজালাল ব্রিকস (মালিক মো. দিদার-২ লাখ ৫০ হাজার টাকা) ও মেসার্স শাহ পরান ব্রিকস (মালিক মো. আকবর-২ লাখ টাকা) জরিমানা করেন।
এ সময়, লক্ষ্মীপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম ও রামগতি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
একইদিনে মহাসড়কের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বালু বিক্রয় এবং পরিবহনের অপরাধে আরও সাতজন বালু ব্যবসায়ী ও মোটরযান চালককে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন,  তিনটি সুনির্দিষ্ট অভিযোগে ইটভাটা চারটিকে জরিমানা করা হয়। চারটি প্রতিষ্ঠানের কোনোটিরই লাইসেন্স নেই, মাটি আনার অনুমোদন নেই এবং ছিদ্রযুক্ত ইট উৎপাদনের রেশিওর ব্যবস্থাপনা ঠিক নেই। তাই চারটি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত