ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

সুজানগরে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ১২:১৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ১২:১৫:৩৮ পূর্বাহ্ন
সুজানগরে ১ কেজি করলার দামে ২ কেজি চাল
সুজানগর (পাবনা) প্রতিনিধি
চলতি রমজান মাসে পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে করলা বিক্রি করা হচ্ছে। রমজান মাস শুরুর একদিন আগেও উপজেলার হাট-বাজারে প্রতিকেজি করলা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করা হয়েছে। কিন্তু রমজান মাস উপলক্ষে অধিক মুনাফার আশায় এক শ্রেণির অসাধু সবজি ব্যবসায়ী সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কজি করলা ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করছে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০০টাকা দরে। এ হিসাবে ১কেজি করলার দামে ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী বিশু সাহা বলেন বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে করলার দাম আরও চড়া। বর্তমান বাজার মূল্যে ২কেজি চালের দামে ১কেজি করলা পাওয়া যাচ্ছে। উপজেলার মানিকদীর গ্রামের আব্দুল বাতেন বলেন বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু প্রতি কেজি করলার দাম ১০০ থেকে ১১০ টাকা হওয়ায় নিম্নআয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছেনা। এমনকি করলার বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন কোন ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে করলা বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত