ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

ইতালির কর্ম ভিসা নিয়ে যা বলল দূতাবাস

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন
ইতালির কর্ম ভিসা নিয়ে যা বলল দূতাবাস
ইতালির কর্ম ভিসা (ওয়ার্ক ভিসা) আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র নেয়া হবে। গতকাল বুধবার ঢাকার ইতালির দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দূতাবাস ১৭ অক্টোবরের পূর্ববর্তী বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করছে যে, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুসারে, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যুকৃত সব ‘নুল্লা ওস্তা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আইন ডিক্রি ১৪৫ এর বিধান অনুযায়ী, ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ এই ‘নুল্লা ওস্তাগুলোর’ পুনর্মূল্যায়ন করবে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে ‘নুল্লা ওস্তা’ পুনর্মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস ওই ‘নুল্লা ওস্তা’ ধারককে আবেদনপত্র জমা দেয়ার জন্য আমন্ত্রণ জানাবে। ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কয়েকশ ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদের আবেদনপত্র জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত, ঢাকায় কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। আগ্রহীদের কর্ম ভিসা আবেদন পুনরায় চালুর বিষয়ে দূতাবাসে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য এবং দূতাবাসের সরাসরি যোগাযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গত ২২ অক্টোবরের পর ইস্যু করা ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিলে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত