ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

সেল্টিকের সাথে জয় পেলো বায়ার্ন

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৭:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৭:৩৬:১৩ অপরাহ্ন
সেল্টিকের সাথে জয় পেলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে’অফের প্রথম লেগে গত বুধবার দিবাগত রাতে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শেষ ষোলোর যাওয়ার দৌড়ে এগিয়ে গেল তারা। ঘরের মাঠে ফিরতি লেগে কোনোরকমে হার এড়াতে পারলেই পরের রাউন্ডে চলে যায় বাভারিয়ানরা। অবশ্য সেল্টিকের মাঠে গোলের দেখা পেতে বেশ সময় নেয় বায়ার্ন। ম্যাচের ৪৫ মিনিটে মাইকেল অলিসের গোলে লিড নেয় তারা। বিরতির পর ৪৯ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান বাড়ে। অবশ্য ৭৯ মিনিটে সেল্টিকের ডাইজেন মায়েদা গোল করে ব্যবধান কমান। ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বাদবাকি সময় নিজেদের জাল অক্ষুন্ন রেখে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। জয় পেলেও খুশি নন হ্যারি কেন। তার মতে ম্যাচে এমন অনেক জায়গা ছিল যেখানে তারা আরও ভালো খেলতে পারতো, ‘‘অবশ্যই ম্যাচে এমন বেশ কিছু জায়গা ছিল যেখানে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারতাম। সেক্ষেত্রে আগামী সপ্তাহে আমাদেরকে উন্নতি করতে হবে। তবে সব মিলিয়ে সঠিক সময়ে আমরা গোল করতে পেরেছিলাম। যদিও তারা আমাদের বেশ চাপে রেখেছিল। বিশেষ করে শেষ মুহূর্তে আমাদেরকে অনেক সতর্ক হয়ে খেলতে হয়েছে। যেটা আমরা করতে পেরেছি। যখন আপনি এই ধরনের ম্যাচ জিতেন তখন সন্তুষ্ট থাকতে হয়। কারণ, এই ধরনের মাঠে অ্যাওয়ে ম্যাচ জেতা সহজ নয়।’’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ