ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

মার্কিনিদের দুর্ভোগ পোহাতে হতে পারে - ট্রাম্প

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৬:৪৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৬:৫০:১৬ অপরাহ্ন
মার্কিনিদের দুর্ভোগ পোহাতে হতে পারে - ট্রাম্প
কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে আর এতে মার্কিনিদের দুর্ভোগ পোহাতে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নতুন সিদ্ধান্তে মেক্সিকান ও কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্য আমদানির ওপর আরোপ করা হবে ১০ শতাংশ শুল্ক। যুক্তরাষ্ট্রের বাজারে চলতি মাস থেকেই এটা কার্যকর হবে। এমন সিদ্ধান্তের প্রভাব যে মার্কিন অর্থনীতিতে পড়বে সেটাও জানেন নতুন প্রেসিডেন্ট। আর তাইতো আগে থেকেই জনগণকে সতর্ক করলেন তিনি। খবর রয়টার্সের।
গত রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো অন্যান্য দেশগুলো দশক ধরে ‘যুক্তরাষ্ট্রকে লুটপাট’ করছে। যুক্তরাষ্ট্রের আগের অবস্থান ফিরিয়ে আনতেই নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাগরিকদের সামান্য দুভোর্গ পোহাতে হতে পারে সতর্ক করে ট্রাম্প বলেন, আমাদের হয়তো কিছু সময়ের জন্য কষ্ট হতে পারে, এবং মানুষ তা বোঝে। আবার নাও হতে পারে। ট্রাম্পের শুল্কারোপের পর পাল্টা যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ করারোপের ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন পণ্য না কিনে নিজেদের উৎপাদিত পণ্য কিনতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান তিনি। কঠিন পরিস্থিতি মোকাবিলায় জনগণকে একবদ্ধ হওয়ার আহ্বানও জানান ট্রুডো। মেক্সিকোও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের ওপর করারোপের ঘোষণা দিয়েছে। ট্রাম্প ঘোষিত নতুন শুল্কের তীব্র বিরোধিতা করে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়েছে চীনও। এই ইস্যুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত