ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯
তার বিরুদ্ধে পাঁচটি মামলা আছে

সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৪:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৪:১৯:৪৭ অপরাহ্ন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুক্রবার গভীর রাতে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে রাত ১টার দিকে ফিরোজ খান (৩৫) নামের ওই নেতাকে হত্যা করা হয়।
ফিরোজ উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, লালানগর এলাকায় স্বজনের বাড়ি থেকে ডেকে নিয়ে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে শুনেছি।
তিনি বলেন, পুলিশ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
গতকাল শনিবার দুপুর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেননি।
ওসি মুজিবুর বলেন, মারা যাওয়া ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ