ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমে অর্ধেক

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ০৩:০০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ০৩:০০:১৬ অপরাহ্ন
চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমে অর্ধেক
চিনির বাজার স্থিতিশীল রাখতে আমদানি পর্যায়ে কর ছাড় দিয়েছে সরকার।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলেছে, অপরিশোধিত ও পরিশোধিত চিনির উপর যে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) রয়েছে, তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
শুল্ক কমানোর ফলে অবৈধ পথে চিনির চোরাচালান নিরুৎসাহিত হবে এবং বৈধ উপায়ে আমদানি বাড়বে বলে আশা করছে এনবিআর।
বর্তমানে প্রতি টন পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক, ৩০ শতাংশ রেগুলেটরি শুল্ক, ১৫ শতাংশ মূসক, ৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়।
আর অপরিশোধিত চিনির ক্ষেত্রে ৩ হাজার টাকা আমদানি শুল্ক, ৩০ শতাংশ রেগুলেটরি শুল্ক, ১৫ শতাংশ মূসক এবং ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে।
এখন বাকিসব শুল্ক ও কর আগের মত রেখে কেবল নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে অর্ধেক করা হল। তাতে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির শুল্ক কর ১১.১৮ টাকা এবং পরিশোধিত চিনির শুল্ক কর ১৪.২৬ টাকা কমবে এবং খুচরা বাজারেও আনুপাতিক হারে দাম কমে আসবে বলে এনবিআরের ভাষ্য।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতির কারণে শিশু খাদ্যসহ কতিপয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক পরিস্থিতি বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ গ্রহণ করে অপরিশোধিত ও পরিশোধিত চিনির উপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫শতাংশ নির্ধারণ করেছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিকেজি চিনির খুচরা দাম ১৪০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এখন তা ১২৫ থেকে ১২৭ টাকায় নেমে এসেছে।
২০২৩-২৪ অর্থবছরে দেশে ১৫ লাখ ২৮ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানি হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স