ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির তাণ্ডব

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ১০:২১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ১০:২১:৩০ অপরাহ্ন
ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির তাণ্ডব
ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগি ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে। টাইফুনটির আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। চলতি বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে টাইফুন ইয়াগি। এ সময় ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কোয়াং নিহ অঞ্চলে আছড়ে পড়ে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আঘাত হানা সুপার টাইফুনের প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এ ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় গতকাল সোমবার বন্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ভূমিধসের ঘটনা ঘটে। ঝড়টি এখন পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ভিয়েতনামের উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। লোকজনকে এই সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য সতর্ক করা হয়েছে। হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ভিয়েতনামে আঘাত হানার আগে চীন এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স