ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

একই দিনে মা-বোনকে হারালেন গায়িকা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১০:৫৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১০:৫৬:২৩ অপরাহ্ন
একই দিনে মা-বোনকে হারালেন গায়িকা
বিনোদন ডেস্ক
একই দিনে মারা গেলেন মার্কিন গায়িকা মারিয়া কেরির মা ও বোন। গত সপ্তাহে মারা যান মারিয়ার মা প্যাট্রিসিয়া ও বোন অ্যালিসন। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এ খবর প্রকাশ করেছে। গ্র্যামি বিজয়ী গায়িকা মারিয়া কেরি পিপলকে বলেন, ‘গত সপ্তাহে মাকে হারিয়েছি, আমার হৃদয় ভেঙে গেছে। একই দিনে আমার বোন মারা যাওয়ার পর হৃদয়বিদারক মুহূর্ত সৃষ্টি হয়।’ ‘আমি সৌভাগ্যবান যে, মা মারা যাওয়ার আগে অর্থাৎ গত সপ্তাহ তার সঙ্গে কাটিয়েছি। এই কঠিন সময়ে আমার গোপনীয়তা রক্ষা, সম্মান জানানোর জন্য সকলকে সাধুবাদ জানাই।’ বলেন মারিয়া। তবে কী কারণে মারিয়ার মা ও বোন মারা গেছেন, সে বিষয়ে কিছু জানাননি ৫৫ বছর বয়সি এই গায়িকা। প্যাট্রিসিয়া ব্যক্তিগত জীবনে আলফ্রেড রায় কেরির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন ৩ বছর তখন তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। মৃত্যুকালে মারিয়ার মা প্যাট্রিসিয়ার বয়স হয়েছিলে ৮৭ বছর। তিনি প্রাক্তন অপেরা গায়িকা এবং ভোকাল কোচ ছিলেন। উত্তরাধিকার সূত্রে মায়ের কাছ থেকে গানের কণ্ঠ পেয়েছেন মারিয়া।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত