ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩৩:৩৪ অপরাহ্ন
মুন্সিগঞ্জের ভাষানচর বালুমহল ইজারা ঘিরে অভিযোগ, হয়রানি বন্ধে তদন্তের দাবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভাষানচর বালুমহল ইজারাকে কেন্দ্র করে ধারাবাহিক হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজ। সংবাদ সম্মেলনে করেছেন। বক্তারা জানান, গত ১৮ মে ২০২৫ তারিখে জেলা প্রশাসকের নিকট থেকে ৬ কোটি ৫০ লাখ টাকায় ভাষানচর বালুমহল ইজারা পাওয়ার পর থেকেই একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং ব্যবসায়িক প্রতিপক্ষ চাঁদপুর অঞ্চলের নৌ-প্রশাসনের কাছে ভুল তথ্য সরবরাহ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহল পরিচালনাকারী সূচনা এন্টারপ্রাইজের কর্মীদের ওপর নিয়মিত সশস্ত্র হামলা, ড্রেজার ও বাল্কহেডে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক ক্ষতি সাধন করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি সরকারি রাজস্ব পরিশোধেও বাধাগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি ১২ নভেম্বর চাঁদপুর কোস্টগার্ড পাঁচজন সন্দেহভাজনকে আটক করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সূচনা এন্টারপ্রাইজের মালিক ও সমাজসেবক গোলাম কিবরিয়া মিয়াজীকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ আসামি করা হয়েছে বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, ওই সময় কিবরিয়া মিয়াজী ঘটনাস্থলে না থাকলেও তাকে ‘নৌ ডাকাত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন ব্যবসায়িক প্রতিপক্ষের মিথ্যা প্রচারণা ও প্রভাব বিস্তারের মাধ্যমে সামাজিক ও ব্যবসায়িকভাবে গোলাম কিবরিয়া মিয়াজীকে হেয় করার উদ্দেশ্যে এই মামলা দেয়া হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে অবিলম্বে বিষয়টির সুষ্ঠু তদন্ত, কোস্টগার্ডের পক্ষ থেকে দেয়া ‘হয়রানিমূলক’ বক্তব্য প্রত্যাহার এবং মিথ্যা মামলা থেকে গোলাম কিবরিয়া মিয়াজীর নাম বাদ দেওয়ার জোর দাবি জানানো হয়। শেষে সমন্বয়কারী মোস্তাফিজুল করিম মজুমদার বলেন, নিরপরাধ একজন ব্যবসায়ীর বিরুদ্ধে এভাবে মিথ্যা প্রচারণা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই ন্যায়বিচার প্রত্যাশা করি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স