ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

  • আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৩:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৩:৫৮:১৯ অপরাহ্ন
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তিনি পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করবেন। যদিও বিএনপি ঘোষিত ২৩৭ আসনের তালিকায় ওই আসনটি নেই। অর্থাৎ সেখানে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। গতকাল বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আমি ভোট করবো। আমি মনোনয়ন চেয়েছি শৈলকুপায়। আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি। তবে পদ ছেড়ে আমি ভোট করবো। সময় এলে সবকিছু জানানো হবে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স