ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৬:৫৩:৪০ অপরাহ্ন
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি
নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জামালুদ্দিন খালিদ ও বিনইয়ামীন মোল্লা সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নেন। এ সময় একাধিক স্বতন্ত্র প্রার্থীকে অবস্থান কর্মসূচিতে দেখা গেছে। উপস্থিত আন্দোলনকারীরা ৯ তারিখের মধ্যে ডাকসু দেওয়ার জোর দাবি জানান এবং আদালতের সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক’ হিসেবে উল্লেখ করেন। এ সময় বিনইয়ামীন মোল্লা বলেন, আপনারা শিক্ষার্থীদের দোদুল্যমান রাখছেন। আওয়ামীলীগের সময় হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে। এখনো যদি ব্যবহার করা হয়, তাহলে কী আমরা এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলব? তিনি বলেন, ডাকসু দেশের মানুষের আস্থার জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। সে জায়গা থেকে মোটেও এই বিষয়গুলো কোনো স্বাভাবিক ঘটনা না।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স