রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:০৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:০৫:২০ অপরাহ্ন
কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পানাহির বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণামূলক কার্যকলাপে জড়িত ছিলেন। নির্মাতার আইনজীবী মোস্তফা নিলি ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, কারাদণ্ডের সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা ও যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। জাফর পানাহির ইরানি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাঁকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরে তাঁকে অভিযোগে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’র মতো আলোচিত সিনেমা। ২০২২ সালে তিনি আবার গ্রেপ্তার হন, তবে সাত মাস পর মুক্তি পান। তবে সম্প্রতি এক বছরের কারাদণ্ড নিয়ে নির্মাতা জাফর পানাহির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net