গণভোটে হ্যাঁ’তে ভোট দেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১২:২৬ অপরাহ্ন
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠাতব্য গণভোটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ‘হ্যাঁ’তে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল রোববার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অফিসে ঢাকা মহানগর কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠাতব্য গণভোটে ‘হ্যাঁ’তেই ভোট দেবে। গণভোটে উত্থাপিত প্রশ্নসমূহের ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে ‘হ্যাঁ’ সূচকেই ভোট দেওয়া প্রয়োজন। সাইফুল হক বলেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেওয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কোনো কারণে গণভোটে ‘না’ ভোট বেশি পড়লে তা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদসহ আমাদের নানা অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। তিনি বলেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করে তোলার কোনো সুযোগ নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী জাতীয় সংসদও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net