গাজীপুরে নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপলোড সময় : ০১-১২-২০২৫ ১০:৫৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ১০:৫৮:৩৯ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মেঘডুবী এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মোবাইল ফোন টাওয়ারের নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন-পূবাইল থানাধীন মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে আলতাব হোসেন (৬৫)। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক টাওয়ারের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে বাবার হাত-পা বাঁধা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা, করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net