হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারীর কাছ থেকে বিশেষ কায়দায় পাচারের সময় ৯০টি আইফোনসহ মোট ১০২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট থেকে গোয়েন্দা সংস্থা, কাস্টমস, বিমান বাহিনীর (এভসেক) যৌথ অভিযানে জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বিজি-১৪৮) দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং অ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে উক্ত ফ্লাইটের অভ্যন্তরীণ সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে চারজন নারী যাত্রী, সামিয়া, সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িতভাবে রাখা ফোনগুলো জব্দ করা হয়। ফোনগুলোর মধ্যে ৩৫টি আই ফোন ১৭ প্রোম্যাক্স, ৫৫টি আই ফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোন সর্বমোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তীকালে তারা ফোন সম্পর্কে কোনও তথ্য না দিতে পারায় নিয়ম অনুযায়ী একটি করে ফোন বৈধভাবে আনা যায় সেই নিয়মে ৪ জনকে ৪টি দিয়ে বিমানবন্দর কাস্টমস মোট ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন। কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য এককোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।