আটাব সদস্যদের শনিবার মানববন্ধন

ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবি

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৭:০৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৭:২৫:০৫ অপরাহ্ন
ট্রাভেল এজেন্সি খাতের স্বার্থ রক্ষায় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ (খসড়া) এর কতিপয় ধারা বাতিলের দাবীতে শনিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ভিক্টরির সামনে আটাবের সাধারণ সদস্যবৃন্দ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে-সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আর্কষনপূর্বক ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী আইনের ধারা সংশোধন করে ট্রাভেল এজেন্সিদের ব্যবসা করার বাধাসমূহ ত্বরান্বিত করা এবং অধ্যাদেশ এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানানো। সরকারের সুদৃষ্টি আকর্ষনে মানববন্ধনে ট্রাভেল এজেন্সি খাতের ন্যায়সংগত দাবিগুলো জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ নানা বিষয়ে বক্তব্যে রাখবেন আটাব সাধারন সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, দেশের বিমান পরিবহণ ও ভ্রমণ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net