ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৬:৩৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৬:৩৫:১০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
এবার ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই, তবে এর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, আগুনে রেললাইনের কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net