রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৬:২৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৬:২৬:৩৮ অপরাহ্ন
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর ডাবতলা এলাকায় দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (২৫) নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই এলাকার স্পার্ক ভিউ ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে অজ্ঞাতপরিচয়ের এক যুবক বাসায় প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। চাপাতির কোপে তাওসিফ রহমান সুমন ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলাকারী যুবকও আহত অবস্থায় হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক মন্ডলীর সভাপতি : সৈয়দ এম. আলতাফ হোসাইন।

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক : সৈয়দ মোঃ আতিকুল হাসান।

নির্বাহী সম্পাদক আশীষ কুমার সেন।

ফোন : ৪৯৩৫৭৭৩০ (বার্তা), ৮৩১৫৬৪৯ (বাণিজ্যিক), ফ্যাক্স; ৮৮-০২-৮৩১৪১৭৪

অফিস :

প্রকাশক কর্তৃক রোমাক্স লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকা থেকে মুদ্রিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খলিল ম্যানশন (৩য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), ১৪৯/এ, ডিআইটি এক্সটেনশন এভিনিউ, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত।

ই-মেইল : [email protected], ওয়েবসাইট : www.dainikjanata.net