ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি স্বস্তিতে দিন শেষ করলো অস্ট্রেলিয়া বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স কতদিন আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ? খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই সুযোগ-সিইসি

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৬:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৬:৪২:০৯ অপরাহ্ন
ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই সুযোগ-সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিগত নির্বাচনে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারে এটাই সুযোগ। গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন।
সিইসি বলেন, আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে, ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, তাদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ। আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে, আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, সেটা থেকে আমরা-আপনারা উঠে আসুন এবং আমরা প্রমাণ করতে চাই। আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়।
তিনি আরও বলেন, আমি প্রমাণ করতে চাই বা আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন থাকবে। আসুন আমরা প্রমাণ করি আমরা ৯১-তে যেমন পেরেছি, ৯৬-তে যেমন পেরেছি, ২০০১-এ যেমন পেরেছি, এবারও ইনশাল্লাহ সেভাবে আমরা প্রমাণ করে ছাড়বো। আমাদের এই ক্যাপাবিলিটি আছে, এই সক্ষমতা আমাদের আছে এবং আমরা চাইলে এটা করতে পারি। আমি সেই মেসেজটা আপনাদের মাধ্যমে আমার সহকর্মীদের দিতে চাই। যারা বিশেষ করে ইলেকশনের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাছে এই মেসেজটা আমি দিতে চাই।
সিইসি নাসির উদ্দিন বলেন, ইলেকশনের তারিখ নিয়ে আর কথা বলব না। সকালে একবার বলেছি, ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না। আমি আপনাদের জানাবো। দুই মাস আগে জানাবো, দুই মাস আগে একদম পুরা ডিটেলস জানায়ে দেব। কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেব। ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন।
তিনি বলেন, আপনারা সিরিয়াসলি এবং তারা প্রিপারেশন নিচ্ছে যাতে, একটা সুষ্ঠু নির্বাচন এবং এক্সেপটেবল, ক্রেডিবল নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি সেই মেসেজটা আপনারা দয়া করে দেবেন। আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, পজিটিভ একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না। নেগেটিভ যদি কিছু একটা লেখেন এটা আগ্রহ করে দেখেন। সাংবাদিকদের আমরা পার্টনার করে আমাদের এওয়ারনেস রেজিং ক্যাম্পেইনের মধ্যে ইনভলভ করব। এই প্রোগ্রাম আমাদের আছে, আশা করি ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য