ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

চুক্তি নবায়ন করতে আলোচনার টেবিলে মেসি

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৮:১৪:৩৫ অপরাহ্ন
চুক্তি নবায়ন করতে আলোচনার টেবিলে মেসি
চুক্তি নবায়ন করতে ইন্টার মায়ামির সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন লিওনেল মেসি। আলোচনার বিষয়টি সূত্রের বরাতে জানিয়েছে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। আটবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৫ সাল শেষেই পুরিয়ে যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে মেসির অন্য লিগে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও মায়ামিতেই থাকার ব্যাপারে আগ্রহী আর্জেন্টাইন সুপারস্টার। ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। আড়াই বছরের চুক্তি অনুসারে এমএলএস ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকার কথা ৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলারের। ক্লাবের সহ-মালিক হোর্হে মাস গত জুনে ইএসপিএনকে জানান, মেসিকে দলে রাখার জন্য তারা সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত এবং চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী। হোর্হে মাস বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আমার ইচ্ছা ও স্বপ্ন হলো, আমাদের নতুন স্টেডিয়াম মার্চে উদ্বোধন হোক আমাদের ১০ নম্বর জার্সিধারীর (মেসি) হাত ধরে। তবে এ সিদ্ধান্ত মেসির। আমরা চাই তিনি এখানেই তার ক্যারিয়ার শেষ করেন। আমি বলেছিলাম, গ্রীষ্মে এ বিষয়ে কিছু খবর পাওয়া যাবে, তবে আশা করি এর আগেই হবে।’ মেসির নেতৃত্বে মায়ামি ইতোমধ্যেই তাদের ইতিহাসের প্রথম ট্রফিগুলো জিতেছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টারস শিল্ড এবং এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড অন্যতম। এসব সাফল্যের সিড়ি বেয়ে চলতি ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে মায়ামি। গ্রুপ এ-তে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে উঠলেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ৪-০ গোলে হেরে বিদায় নেয়। মায়ামির জার্সিতে ৩৮টি এমএলএস ম্যাচে ৩১ গোল ও ২২ অ্যাসিস্ট করেছেন মেসি। জিতেছেন ২০২৪ সালের এমভিপি অ্যাওয়ার্ড। এছাড়া ২০২৪ ও ২০২৫ সালের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ৯ ম্যাচে করেছেন ৭ গোল ও ২ অ্যাসিস্ট। যদিও মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো গত শুক্রবারও নতুন চুক্তির বিষয়ে জানাননি। মাচেরানো বলেন, ‘না, আমি এসব বিষয়ে কথা বলি না। আমরা কেবল ফুটবল ও পারফরম্যান্স নিয়ে আলোচনা করি। ক্লাব বিশ্বকাপ নিয়ে আমাদের কথা হয়েছে। শেষ ম্যাচটা বাদ দিলে আমরা ভালো খেলেছি এবং প্রতিযোগিতামূলক ছিলাম। ফুটবল সবসময় সুযোগ দেয় না, কিছু সময়ে নেয়ও।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত