ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

গোলাম মাওলা রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন-প্রেসসচিব

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৭:২৮:৪৪ অপরাহ্ন
গোলাম মাওলা রনি টেলিভিশন টকশোতে অসত্য তথ্য ছড়াচ্ছেন-প্রেসসচিব
সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সম্প্রতি টেলিভিশন টকশো ও ইউটিউবে অসত্য তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে প্রেসসচিব এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। তিনি লেখেন, সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে, নূর হোসেন-স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন।
শহীদ নূর হোসেনের ইতিহাস তুলে ধরে শফিকুল আলম লেখেন, আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? এমন প্রশ্ন তোলেন প্রেসসচিব।
টকশোতে গোলাম মাওলা রনির মিথ্যাচারে উপাস্থাপক কোনো প্রতিবাদ করেননি দাবি করে শফিকুল আলম বলেন, দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স