ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত দলগুলো

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৮:৫৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৮:৫৬:১০ অপরাহ্ন
আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত দলগুলো
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে করার প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে প্রস্তাবটির পক্ষে একমত পোষণ করে দলগুলো। বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে যে আইনের প্রস্তাব করে কমিশন তাতে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়। তবে ক্ষমা প্রদর্শনের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট যে বোর্ডের প্রস্তাব করা হয়েছিল তার বিষয়ে সব দল একমত হতে পারেনি। দলগুলোর প্রস্তাব পরের নির্বাচিত সংসদ এই আইনের কাঠামো ও বোর্ড সম্পর্কে সিদ্ধান্ত নেবে। বৈঠকে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, পরে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন নেতা। পরে আলোচনা শুর হয় বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে। রাজধানীর বাইরে সব বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের যে প্রস্তাব ছিল তাতে জামায়াত ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল একমত পোষণ করে। জামায়াতের পক্ষ থেকে শুরুতে পুরোনো চারটি বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের কথা বলা হয়। এনসিপি আট বিভাগে করার পক্ষে মতে দেয়। তবে বিভাগীয় শহরের পরিবর্তে যোগাযোগের জন্য সহজতর এলাকায় করার পক্ষে তারা। তবে স্থায়ী বেঞ্চ না করে বছরে একবার বা দুবার অস্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাব বিএনপির। বিষয়টি নিয়ে এখনো ঐকমত্যে আসেনি দলগুলো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ