ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৭:৪১:৪৭ অপরাহ্ন
শাকিব খানকে ‘মেগাস্টার’ বলতে নারাজ জাহিদ হাসান
ঢালিউড সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত জায়গা তৈরি করেছেন। দেশে-বিদেশের অসংখ্য ভক্ত। এমনকি ভক্তরা তাকে ভালোবেসে কখনও কিং খান, সুপারস্টার, নবাব বিভিন্ন খেতাব দিয়েছেন। সম্প্রতি দেখা যায় শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত ঈদে শাকিব খানের তাণ্ডব মুক্তি পায়। পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তি জাহিদ হাসানের উৎসব সিনেমাও। প্রথম দিকে তাণ্ডব এগিয়ে থাকলে ধীরে ধীরে শাকিব খানের সিনেমাকে ছাড়িয়ে গেছে জাহিদ হাসানের উৎসব। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনীও বেড়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’ কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত ছিল। তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব। দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে। এ বিষয়ে জাহিদ হাসান বলেন, ‘শেক্?সপিয়ারের একটা কথা আছে, কোনো কিছু হওয়া বড় ব্যাপার না। কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার। আমি বলছি, এতগুলো হল পেয়েছি। শেষ পর্যন্ত সেটি আর থাকছে না। এটা কিন্তু অপমানজনক। যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো।’ জাহিদ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারও একার নয়, চলচ্চিত্রের সবার। তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ