ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের

এবার বর্ণবাদের অভিযোগ আনলেন রুডিগার

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৩৮:২১ অপরাহ্ন
এবার বর্ণবাদের অভিযোগ আনলেন রুডিগার
ফিফা ক্লাব বিশ্বকাপে বর্ণবৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রিয়াল মাদ্রিদের আন্টোনিও রুডিগার। গত রোববার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পাচুকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের রাতে এ ঘটনা ঘটেছে। স্প্যানিশ লা লিগার ক্লাবটির ম্যানেজার জাবি আলোনসো জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। ম্যাচের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে বর্ণবাদবিরোধী সংকেত দেন রেফারি রামন আবাত্তি। রুডিগারের একটি ফাউলের পরে সৃষ্ট ধাক্কাধাক্কির সময় এই পদক্ষেপ নেন তিনি। এতে প্রমাণিত হয়, সেখানেই সত্যিকার অর্থেই বর্ণবাদের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে আলোনসোকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘রুডিগার যা বলেছে, আমরা তা বিশ্বাস করি। এই ধরনের পরিস্থিতিতে শূন্য সহনশীলতা থাকা জরুরি। এখন ফিফা তদন্ত করছে। এর বেশি কিছু আমি বলতে পারছি না।’ তবে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি, অপ্রত্যাশিত এই আচরণ দর্শক গ্যালারি থেকে নাকি প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে এসেছে। রুডিগারের সঙ্গে সংঘর্ষে জড়ানো পাচুকার ডিফেন্ডার গুস্তাভো কাব্রালও অভিযোগ অস্বীকার করেছেন। ম্যাচ শেষে সাংবাদিকদের কাব্রাল বলেন, ‘বর্ণবাদী কিছু বলিনি। আমি তাকে বলেছি ‘কাগোন দে মিয়েরা’ (অর্জেন্টিনায় গালাগালি হিসেবে ব্যবহৃত, যার অর্থ 'কুরুচিপূর্ণ ভীতু')। ব্যস এটুকুই।’ তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারেনি ফিফাও। এখনো রেফারির রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত করবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি। উল্লেখ্য, ৩২ বছর বয়সী জার্মান ডিফেন্ডার রুডিগার এর আগে চেলসি, রোমা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় মাঠে ও অনলাইনে একাধিকবার বর্ণবৈষম্যের শিকার হয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ