ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে-মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৭:০৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৭:০৭:২৩ অপরাহ্ন
গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে-মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক প্রাণ গেছে, আমাদের অনেক ছাত্র জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য যে পরিবেশ নতুনভাবে সৃষ্টি করা হয়েছে, সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। গতকাল শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেটের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে গড়ে তোলার। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করা হয়েছে। ক্রীড়া অঙ্গনকে রাজনীতি মুক্ত করে দেওয়া উচিত।
তিনি বলেন, ইন্টারন্যাশনাল টিমের খেলা ঠাকুরগাঁওয়ে আনা যায় কি না সেই চেষ্টা করতে হবে। তাহলে খেলোয়াড়দের মান বাড়বে। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়ে তোলার জন্য যে শপথ নিয়েছি, সেভাবেই ক্রীড়া অঙ্গনকেও রক্ষা করতে হবে, নতুন করে গড়ে তুলতে হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ