ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

ইরান-ইসরায়েল সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র -ট্রাম্প

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০২:৪৬ অপরাহ্ন
ইরান-ইসরায়েল সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র -ট্রাম্প
যুক্তরাষ্ট্র ‘এই মুহূর্তে’ সংঘাতে (ইরান-ইসরায়েলের) জড়িত নয় বলে নিশ্চিত করার পর, সংবাদমাধ্যম এবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা সম্ভব যে, যুক্তরাষ্ট্র জড়িত হতে পারে’। যদিও ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র কখন বা কীভাবে জড়াতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির। রিপোর্ট অনুসারে, ট্রাম্প আরও বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দুই পক্ষের (ইরান-ইসরায়েল) মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে দেখার জন্য ‘উন্মুক্ত’ থাকবেন। ট্রাম্প আরও বলেন, ‘তিনি (পুতিন) প্রস্তুত। তিনি আমাকে এ বিষয়ে ফোন করেছিলেন। আমরা এটি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি।’ ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইরান ও ইসরায়েলর একটি চুক্তি করা উচিত এবং তারা চুক্তি অবশ্যই করবে। তিনি বলেন, ‘ইউক্রেন ও রাশিয়ার পাশাপাশি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্র সাহায্য করে আসছে। যদিও উভয় যুদ্ধ এখনও চলছে।’ একইভাবে, ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে জানান ট্রাম্প। এ নিয়ে অনেকের সাথে ফোনে কথা হচ্ছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি অনেক কিছু করি, এবং কখনও কোনো কিছুর জন্য কৃতিত্ব পাই না। তবে সমস্যা নেই, জনগণ ঠিকই বোঝে।’ এদিকে ক্রেমলিনের বিনিয়োগ-বিষয়ক দূত কিরিল দিমিত্রিভ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলাদাভাবে বলেছেন, রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে ‘মূল ভূমিকা’ পালন করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত