ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন শান্ত

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৫:৫৬:০০ অপরাহ্ন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বললেন শান্ত
সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ টেস্ট দল। এরপর আগামী ১৭ জুন গলে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এবারের যাত্রার আগে বেশি সময় ধরে অনুশীলনের সুযোগ ছিল না বাংলাদেশের। এই তো ১১ দিন আগে (১ জুন) লাহোরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে। ওই সিরিজ শেষ করে দেশে ফিরতে ফিরতেই কোরবানির ঈদ চলে আসে। তাই লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ হয়নি। যে কারণে অল্প কদিনের প্রস্তুতিতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। যাওয়ার আগে ঘরের মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, খালেদ আহমেদরা। গতকাল বৃহস্পতিবার সেই প্রস্তুতি ম্যাচ শেষে শ্রীলঙ্কা সফরের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন দুপুরে শেরে বাংলার কনফারেন্স হলে হওয়া সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের ভীড়ে উঠেছে এই প্রশ্নও; টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা বিজয়ের স্বপ্ন দেখা যায় কিনা? জবাব দিতে গিয়ে শান্তর ব্যাখ্যা, আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন না দেখে একটু একটু করে আগানোর চিন্তা করা যুক্তিযুক্ত। তাই শান্তর মুখে এমন কথা, ‘এটা তো অনেক বড় স্বপ্ন। এত দূরে বসে যদি আমি এখনই চিন্তা করি, তাহলে বোকামী হবে। আমার কাছে মনে হয়, ছোট ছোট করে যদি আমরা এগোতে পারি তাহলে ভালো।’ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অতীত পারফরম্যান্স ও পরিসংখ্যান টেনে বাংলাদেশ ক্যাপ্টেন মনে করেন, একটা সময় হয়তো ফাইনাল খেলবে বাংলাদেশ। তবে কথা-বার্তায় পরিষ্কার, এ মুহূর্তের লক্ষ্য হলো আগামী দুই বছরের মধ্যে কতটা ভালো খেলা যায়। শান্ত বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম, এর আগের চক্রে ১টি ম্যাচ জিতেছিলাম। পরের চক্রে আমরা ৪টা জিতেছি। তার মানে একটু উন্নতি হয়েছে। এই চক্রে লক্ষ্য থাকবে কীভাবে আমরা ২-৩টা ম্যাচ বেশি জিততে পারি। যদি এভাবে আমরা ছোট ছোট চিন্তা করে এগোতে পারি, একটা সময় হয়তো বাংলাদেশ ফাইনাল খেলবে। এই দুই বছরের মধ্যে আমরা কীভাবে আরও ভালো ফল পেতে পারি, সেটি খুব গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ গত চক্রে (২০২৩-২০২৫) দেশের মাটিতেও টেস্টে ভালো করেনি। তা নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে গিয়ে শান্ত স্বীকার করেন, বাংলাদেশ সর্বশেষ চক্রে ঘরের মাঠে ভাল খেলতে পারেনি একদমই। শান্ত বলেন, ‘আমার মনে হয়, ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে। সবশেষ চক্রে ঘরে আমরা খুবই বাজে খেলেছি। ঘরের মাঠে যদি জিততে পারতাম, তাহলে (ওই চক্রে) হয়তো আরও ২-৩টা ম্যাচ বেশি জেতা থাকতো। চিন্তা তো সেটাই, ঘরে কীভাবে আমরা জিততে পারি। দেশে খেলা হলে আরও ভালোভাবে পরিকল্পনা করে খেলবো ইনশাল্লাহ। ঘরের বাইরে ভালো হয়েছে, এই আত্মবিশ্বাস কাজে দেবে। এই বছর যদি আমরা বাইরের মাঠেও ফল পেতে পারি, তাহলে এই চক্রে আমাদের ফল আরেকটু ভালো হবে।’
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য কী?
এ প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক শান্ত শীর্ষ ৪ থেকে ৬টি দলের মধ্যে থাকার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা গত বছর (চক্রে) ৭ নম্বরে শেষ করেছি। এই বছর তো অবশ্যই লক্ষ্য থাকবে যেন ৪-৫-৬ নম্বরের মধ্যে আসতে পারি। তাহলে খুব ভালো হয়। গত বছর (চক্রে) জয়ের হার সম্ভবত ৪৫ শতাংশ ছিল। এখান থেকে যদি বাড়তে পারি, ৫০-৫৫ বা ৬০ শতাংশ হলে একজন অধিনায়ক হিসেবে আমার মনে হয়, ভালো একটা ফল হবে আমাদের।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত