ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ১০:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ১০:২০:৫৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থককে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছেগতকাল সোমবার ভোরে উপজেলার শাহপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেআহত এমদাদুল হক পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুঁইয়া জীবনের সমর্থকআহতের স্বজনরা অভিযোগ করে বলেন, নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুঁইয়া জীবনের (আনারস) সমর্থক পলাশ ভোরে নিজ গ্রাম শাহপুর যাওয়ার পথে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেএ সময় পলাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীনএ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রাশেদুল ভুঁইয়া কাউসার জীবন বলেন, নির্বাচনে তার নেতাকর্মীদের বিভিন্ন সময়ে হামলা ও মারধরের ঘটনা ঘটাচ্ছে প্রতিপক্ষের লোকজননির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে বিরত থাকেতিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানতবে অভিযোগের বিষয় জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন নাএ ধরনের ঘটনা ঘটেছে কি না তা তিনি খোঁজ নিয়ে দেখবেনকসবা থানার ওসি রাজু আহমেদ বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছেকি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ