ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

শেরপুরে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২০:২৮ অপরাহ্ন
শেরপুরে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সমপ্রসারন প্রকল্পের আওতায় শেরপুরে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেরপুর জেলা পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, জেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আওয়াল চৌধুরি, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান। বক্তারা জানান, পাট বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত। এটি শুধু একটি কৃষি পণ্য নয়, পাট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যর অংশ।
পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত জাতের পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের নিয়মিত সহযোগীতা প্রয়োজন। তাহলে ভবিষ্যতে পাটচাষে জেলায় নতুন গতি আসবে এবং পাট চাষে আগ্রহ বাড়বে। এছাড়া পাটচাষে আধুনিকায়ন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, সদরের উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার জাকিয়া জান্নাতসহ শতাধিক পাটচাষী উপস্থিত ছিলে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য