ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

কলারোয়ায় তিন ‘স’ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১৭:৩৩ অপরাহ্ন
কলারোয়ায় তিন ‘স’ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার কলারোয়ায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ স-মিলে টাস্কফোর্সের অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার দুপুরে কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজার, আইসপাড়া ও লোহাকুড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজার, আইচপাড়া ও লোহাকুড়া এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ ও কাঠ চেরাই করছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায় লে. কর্নেল মো. আশরাফুল হক এর দিক নির্দেশনায় বনবিভাগের অনুমোদন বিহীন কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের মেসার্স সুলতান স-মিল, আইসপাড়া এলাকায় মেসার্স মহসীন আলী স-মিল, এবং লোহাকুড়া এলাকায় মেসার্স তুহিন স-মিলে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের অভিযানে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পলাশ আহমেদ, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম ও কলারোয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের অভিযানকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে ‘‘করাত কল বিধিমালা- ২০১২ এর ৩(১) বিধি লংঘন ও ১২ নং বিধি মোতাবেক”অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে করাত কলগুলো ১৫ দিনের মধ্যে অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ