ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:১৩:৪৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) নামে এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া গার্মেন্টসকর্মী নাজিম উদ্দিন ও মিনা খাতুন দম্পতির মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির কাছে বাড়ি করে সেখানেই বসবাস করেন। স্ত্রীকে নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকতো। গত মঙ্গলবার বিকালে লামিয়া নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন নানা। গতকাল বুধবার সকালে বিন্নাদাইর গ্রামের পলাতক আওয়ামী লীগ নেত্রী রুপা খাতুনের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার লাশ উদ্ধার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রুপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে ওই বাড়িটি নেশাখোর ও অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ