ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

পুলিশভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা ৪ গাড়ি খাদে

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৮:১৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৮:১৮:০৭ অপরাহ্ন
পুলিশভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা ৪ গাড়ি খাদে
কুমিল্লা প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের পুটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করতে আসে পুলিশের একটি ভ্যান। উদ্ধার করতে আসা হাইওয়ে পুলিশের ভ্যানকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। পরে সেই ভ্যানসহ কাভার্ডভ্যান উল্টে পড়ে খালে। এ ঘটনায় সাগর ইসলাম নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল আহত হন। তাকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. রুহুল আমিন জানান, সোমবার সকালে পুটিয়ায় চট্টগ্রামমুখী দুটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টিম উদ্ধার কার্যক্রম চালানোর সময় চট্টগ্রামমুখী অপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশভ্যানসহ ওই কাভার্ডভ্যান খাদে পড়ে যায়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য