ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

রিয়ালের সাথে জয় পেলো বার্সা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৭:১৩:৫৬ অপরাহ্ন
রিয়ালের সাথে জয় পেলো বার্সা
স্প্যানিশ লা লিগার শিরোপা নির্ধারণ হয়েই গেলো বলা যায়। রিয়াল মাদ্রিদকে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোয় ৭ গোলের থ্রিলারে ৪-৩ গোলে হারিয়ে লিগে ৭ পয়েন্টের স্পষ্ট ব্যবধান তৈরি করলো বার্সেলোনা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তবুও বার্সার কাছে হারতে হলো তার দল রিয়াল মাদ্রিদকে। ৩৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮২। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো রিয়াল মাদ্রিদ। লিগে ম্যাচ বাকি আর ৩টি। পরের ম্যাচ জিতলেই লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলবে লামিনে ইয়ামালরা। রিয়াল মাদ্রিদের লক্ষ্য ছিল এই ম্যাচে জিততে পারলে, ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে আনতে পারবে তারা; কিন্তু সেটা আর সম্ভব হলো না আনচেলত্তির শিষ্যদের। তবে ম্যাচে অনেকগুলো গোল অফসাইড এবং ভিএআরের কারণে বাতিল হয়ে যায়। না হয়, ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। শেষ মুহুর্তে ফারমিন লোপেজ দুর্দান্ত এক গোল করেছিলেন। স্কোর দেখাচ্ছিল ৫-৩; কিন্তু পরে ভিএআরের কারণে সেটা বাতিল হয়ে যায়। এমবাপের দুটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। শুধু তাই নয়, বেশ কিছু দারুণ সুযোগও মিস করেন এমবাপে। গোলরক্ষক সিজনিকে ওয়ান-টু ওয়ান পেয়েও বার্সার জালে বল জড়াতে পারেননি। একইভাবে রাফিনহা ও লামিনে ইয়ামালও বেশ কয়েকটি দারুণ সুযোগ মিস করেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার কারণে। প্রথমার্ধের শেষ দিকে এমবাপে একটি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। একটি পেনাল্টিও পেয়েছিলেন এমবাপে। কিন্তু ভিএআর দেখে সেটা বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত রিয়ালের বিপক্ষে ৪-২ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সা। দ্বিতীয়ার্ধে গোল হলো ১টি। গোলটি করেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। ৭০তম মিনিটে একেবারে ফাঁকায় বল পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের সামনে গিয়ে তিনি আলতো করে ঠেলে দেন এমবাপের দিকে। গোল করার জন্য শট নিতে পারতেন ভিনি। কিন্তু গোল হতো কি না নিশ্চিত ছিল না। তা না করে এমবাপেকে দিয়ে দেন। একেবারে ফাঁকা জালে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন রিয়ালের ফরাসী তারকা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ