ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি স্বস্তিতে দিন শেষ করলো অস্ট্রেলিয়া বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স কতদিন আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ? খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

নারীবিদ্বেষী সব ধরনের প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৭:০৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০৭:০৫:৩৬ অপরাহ্ন
নারীবিদ্বেষী সব ধরনের প্রচারণা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি
নারীবিদ্বেষী সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করার লক্ষ্যে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করাসহ সাত দফা দাবি জানিয়েছে ‘সামাজিক প্রতিরোধ কমিটি’। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত ‘নারীর সমতাবিরোধী, মর্যাদা হানিকর বক্তব্য ও আচরণের প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ ও সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি ফাওজিয়া মোসলেম বলেন, গত ৩ মে নারী বিষয়ক সংস্কার কমিশন এবং তাদের প্রস্তাবনা বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের সমাবেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে নারীর প্রতি চরম অসম্মানজনক, বর্বরোচিত ও ন্যাক্কারজনক আচরণ প্রদর্শন করা হয়েছে— যা সমগ্র নারী সমাজসহ দেশবাসীকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছে। এই ধরনের বর্বরোচিত আচরণ ও বক্তব্য কোনও সভ্য দেশ ও সমাজের পরিচয় বহন করে না। দেশব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে দেরিতে হলেও হেফাজতে ইসলামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, নারী-পুরুষের সমতা বিরোধীগোষ্ঠী রাজনৈতিক সভা সমাবেশ ছাড়াও বিভিন্ন সভা সমাবেশে, গণপরিসরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত নারীবিদ্বেষী, অসম্মানজনক, অমর্যাদাকর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সামাজিক প্রতিরোধ কমিটি মনে করে, এ ধরনের বক্তব্য ও আচরণ রাষ্ট্র কর্তৃক গৃহীত নারী-পুরুষের সমতার নীতি এবং এদেশে বসবাসকারী সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র, জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের মধ্যে বৈষম্যহীনতার নীতির সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক। তিনি আরও বলেন, ‘বর্তমানে প্রচলিত নারীবিদ্বেষ, নারীর প্রতি বিদ্বেষমূলক আচরণ ও ভাষা নারীর স্বাধীন চলাফেরাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে চাচ্ছে। যেখানে সেখানে নারীর পোশাক, সাজসজ্জা ও চলাফেরা নিয়ে জনসমক্ষে নারীকে অপমান করা হচ্ছে। গণপরিসরে নারীকে নানাভাবে শারীরিক ও মৌখিকভাবে হেনস্থা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে নারীর প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। উদ্বেগের বিষয় হলো— এসব অপকর্ম কোনও ধরনের বাধা ছাড়াই তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে, যা তাদের আরও বেপরোয়া করে তুলছে। নারীর অগ্রযাত্রাকে বাধা দেওয়ার সুদূরপ্রসারী লক্ষ্যে ভীতিকর ও অনিরাপদ পরিবেশ তৈরির জন্য কখনও কখনও তারা মব সহিংসতারও আশ্রয় নিচ্ছে। এ বিদ্বেষ কেবল নারীর প্রতি বিদ্বেষ নয়, সমতার বিরুদ্ধে বিদ্বেষ, মানবাধিকারের প্রতি বিদ্বেষ। ফলে সমাজে ঘৃণা এবং হিংসার সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের মধ্যে বিভক্তি তৈরি করছে। এটা সুস্থ দেশ ও সমাজ গঠনের জন্য প্রতিবন্ধকতা স্বরূপ। এ সময় সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- নারীবিদ্বেষী সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করার লক্ষ্যে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, মব সহিংসতার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং মব সহিংসতার অবসান ঘটনোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, নারীর প্রতি সব ধরনের সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, গণমাধ্যমকে সঠিক তথ্য উপস্থাপনের লক্ষ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সব ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকারীতা বৃদ্ধিসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতি সত্ত্বর ব্যবস্থা গ্রহণ করতে হবে, রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে এবং বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, জেন্ডার সংবেদনশীল, অন্ধবিশ্বাস ও কুসংস্কারমুক্ত, মানবাধিকারের মূল্যবোধসম্পন্ন শিক্ষানীতি এবং তার আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স