ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

সৌদি আরবে নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০২:২৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০২:২৮:২৪ অপরাহ্ন
সৌদি আরবে নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অবৈধ নারী শ্রমিকদের বৈধ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আমি গত সোমবার সৌদি আরব থেকে এসেছি। প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সেখানে একটি কনফারেন্সে প্যানেলে আলোচনায় কথা বলেছি। আমি যখন জানুয়ারিতে সৌদি গিয়েছিলাম, তখন আমাদের কিছু অনুরোধ ছিল সৌদি সরকারের কাছে, সে অনুযায়ী সৌদি এরই মধ্যে কাজ শুরু করেছে। ওখানে যারা অবৈধ বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন, সেই নারীদের বৈধ করার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। এখন সৌদিতে যারা অবৈধ নারী শ্রমিক রয়েছেন, তারা ইচ্ছা করলে বৈধ হওয়ার কার্যক্রম শুরু করতে পারেন। তিনি আরও বলেন, আমি সৌদির মন্ত্রীকে আমাদের দেশ থেকে আরও বেশি দক্ষ লোক নেওয়ার অনুরোধ জানিয়েছি। সামনে তাদের বিভিন্ন মেগা প্রজেক্ট আছে, ওয়ার্ল্ডকাপ, এক্সপো রয়েছে। তিনি আমাকে কথা দিয়েছেন, দক্ষ লোক নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া যারা আকামা নিয়ে সমস্যায় রয়েছে, তাদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছি। জর্ডানে অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, জর্ডানের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সেখানে অবৈধ নারী শ্রমিককে বৈধ করা হবে। এছাড়া কোনো নারী শ্রমিক যদি বলে, অবৈধভাবে থাকার কোনো সুযোগ নাই, তাদের কোনো প্রকার জরিমানা ছাড়াই বৈধ করা হচ্ছে। কিন্তু এরপর পুলিশ যদি কোনো অবৈধ শ্রমিক খুঁজে পায়, তাহলে কঠিন শাস্তি দেবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ