ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি স্বস্তিতে দিন শেষ করলো অস্ট্রেলিয়া বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স কতদিন আইপিএল খেলতে পারবেন মুস্তাফিজ? খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত বৃষ্টির দিনে চুলের সমস্যা? পরিষ্কার করার জাদুকরী টিপস! স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো বাংলাদেশি ৭ যুবক

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৯:৩৪:৪১ অপরাহ্ন
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো বাংলাদেশি ৭ যুবক
বেনাপোল প্রতিনিধি
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ।
গত শনিবার সন্ধ্যার পরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন-যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম, বিহ্মমনবাড়ি সদর উপজেলার নবীনগর এলাকার আব্দুল রাজার ছেলে ফয়সাল, বরিশাল জেলার কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই, মাদারীপুর জেলার সদর উপজেলার রাজর গ্রামের খালেক মাতব্বরের ছেলে আয়নাল মাতব্বর, শরিয়তপুর জেলার কানার বাজার উপজেলার ডাকসিন বিলাসখান গ্রামের আলম খলিফার ছেলে রিপন খলিফা, নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতা গ্রামের রেজাউল শেখের ছেলে শহিদুল শেখ ও যশোর জেলার শার্শা উপজেলার চালতেবাড়িয়া গ্রামের আলমগীর কবিরের ছেলে আলামিন হোসেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশী যুবকদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে জাস্টিন এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে। মানবাধিকার সংস্থ্যা জাস্টিন এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থা দমদম জেল থেকে তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য