ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে কমিটি

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৭:৩৪:২৯ অপরাহ্ন
খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে কমিটি
খুলনা অঞ্চলে সংঘটিত গ্রিড বিপর্যয়ের (গোপালগঞ্জ-আমিন বাজার গ্রিড) বিষয়টি তদন্তের জন্য আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বুয়েটের উপ-উপাচার্য আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে বলেও জানিয়েছেন তিনি। খুলনা অঞ্চলের বিদ্যুৎবিপর্যয় নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা জানান। উপদেষ্টা বলেন, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. এহসান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পিঅ্যান্ডডি) মো. শহীদুল ইসলাম, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী (পরিচালন) মো. আব্দুল মজিদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান, পাওয়ার গ্রিড বাংলাদেশ-এর ট্রান্সমিশন-১ এর প্রধান প্রকৌশলী মো. ফয়জুল কবির। কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব (নবায়নযোগ্য জ্বালানি-১ শাখা) মো. মাজহারুল ইসলাম। কমিটিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ