ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

কানাডা টি-১০ লিগে নাম লেখালেন মিরাজ-তামিম

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৬:০১ অপরাহ্ন
কানাডা টি-১০ লিগে নাম লেখালেন মিরাজ-তামিম
বিশ্বজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা। সেই সাথে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি লিগও। টি-টোয়েন্টির থেকেও সংক্ষিপ্ত পরিসরের ফরম্যাট টি-১০ লিগও বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ছে। ১০ ওভারের এই ফরম্যাটের নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে কানাডা। ক্রিকেটে বিষয়ক জনপ্রিয় সাইট ক্রিকবাজ জানিয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের নেতৃত্বে ‘কানাডা সুপার সিক্সটি’র ব্যানারে এই টি-টেন লিগ আয়োজনের অনুমোদন পেয়েছে। এর আগে যুবরাজ এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবারে তার প্রচেষ্টা সফলতার মুখ দেখতে যাচ্ছে। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দুই জন ক্রিকেটার নামের কথা জানা গেছে। তারা হলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং ব্যাটার তানজিদ হাসান তামিম। তবে মোট কতজন নাম নিবন্ধন করেছেন তা জানা যায়নি। নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় আছেন ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশভ মহারাজ, টিম সাউদি, আজম খান, রাইলি রুশো, জিমি নিশাম, ক্রিস লিন, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, কাইল মায়ার্সদের মতো তারকারা। স্কটিশ ক্রিকেট কিংবদন্তি ও টি-টেনের অ্যাসিস্টেন্ট টুর্নামেন্ট ডিরেক্টর কাইল কোয়েটজার জানিয়েছেন, ‘কানাডা সুপার৬০-তে খেলতে বিশ্ব ক্রিকেটের বড় বড় সব তারকার নাম দেখে আমি অনেক রোমাঞ্চিত। তাদের অংশগ্রহণ এই প্রতিযোগিতাকে আরও উন্নত করবে, কানাডার ক্রিকেটারদের জন্য এটি অনেক মূল্যবান এবং দর্শকদের জন্যও হবে বেশ উত্তেজনাপূর্ণ।’ প্রথম আসরের ড্রাফটে অংশ নিতে সবমিলিয়ে ১৩০০ এর বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত ৩৪টি দেশের ১১৩৫ জন পুরুষ এবং ২৩৫ জন নারী ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। ৮ দল নিয়ে গঠিত এই লিগের ড্রাফটও শিগগিরই প্রকাশিত হবে। টুর্নামেন্টটি শুরু হবে জুলাইয়ে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত