ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৫:১৫ অপরাহ্ন
শ্রীলঙ্কা সফরের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ খেলতে এসএসসি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আজিজুল হাকিম তামিম। তাকেই রাখা হয়েছে যুবাদের নেতৃত্বে। ১৫ সদস্যের দলের পাশাপাশি এই সিরিজের জন্য স্ট্যান্ডবাই হিসেবে আছেন পাঁচ জন। দলে আছেন সামিউল বশির রাতুল, কালাম সিদ্দিকী, ইকবাল হোসেন ইমনরা। সহ-অধিনায়ক হিসেবে আছেন জাওয়াদ আবরার। শ্রীলঙ্কা সফরের আগে রাজশাহীতে দুই সপ্তাহের ক্যাম্প করেছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা পৌঁছে দুইদিন অনুশীলনের পর ২৪ এপ্রিল একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন যুবারা। এরপর একদিন বিরতি দিয়ে ২৬ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৩, ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে শ্রীলংকার হাম্বানটোটায়।
 
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড :
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফি উজ জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অ্যালিন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ এবং ফারহান শাহরিয়ার।
 
স্ট্যান্ডবাই
রিফাত বেগ, ইয়াসির আরাফাত, মেহরাব হোসেন সিসান, ফারজান আহমেদ আলিফ এবং শাহরিয়ার আল আমিন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ