ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

অবিশ্বাস্য কামব্যাকে জয় পেলো বার্সা

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৩:৫০ অপরাহ্ন
অবিশ্বাস্য কামব্যাকে জয় পেলো বার্সা
রোমাঞ্চকর এক ম্যাচ। বিপদে ভেঙে পড়তে নেই, ধৈর্য ধরে ঘুরে দাঁড়তে হয়; সেই পাঠই যেন শেখালো বার্সেলোনা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিগে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো কাতালানরা। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অবশেষে জিতেছে ৪-৩ ব্যবধানে। গত শনিবার বার্সার ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় ৩-৩ সমতায়। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা। দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে শীর্ষে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সা। ম্যাচের ১২ মিনিটে ফেরান তোরেস গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন। কিন্তু মাত্র ৩ মিনিট পর গোলরক্ষক ভয়চেক সিজনি সেল্টা ভিগোর একটি ক্রস বুঝতে না পারায় লিড হারায় স্বাগতিকরা। এই সুযোগে স্কোরশিটে নাম লেখান বোরজা ইগলেসিয়াস। এতে ১-১ সমতায় ফেরে সেল্টা ভিগো। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করেন ইগলেসিয়াস। এতে স্বাগতিক বার্সার দর্শকরা হতবাক হয়ে যান। দুটি গোলই একই ধরনের, গোলরক্ষককে পরাস্ত করে দৌড়ে গিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর প্রতি-আক্রমণে যায় বার্সা। দানি ওলমো ও রাফিনহা চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে ৩-৩ সমতা ফেরান। সেল্টা ভিগো মূল সময় পর্যন্ত ম্যাচ ধরে রাখলেও ওলমোকে ফাউলের কারণে শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সা। ভিএআর চেকের পরও সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। রাফিনহা পেনাল্টি থেকে বলটি জালে জড়ান ৯৮ মিনিটে। বল তুলে দেন ওপরের কর্নার দিয়ে। এতে ৪-৩ ব্যবধানে জেতে বার্সা। ৩২ ম্যাচে টেবিলটপার বার্সার পয়েন্ট ৭৩। ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স