ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

শেষ মুহূর্তের নাটকীয়তায় সেরা চারে ম্যানসিটি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৭:১৩:২১ অপরাহ্ন
শেষ মুহূর্তের নাটকীয়তায় সেরা চারে ম্যানসিটি
৮ মিনিটের ব্যবধানে দুই গোল। তবে ম্যানচেস্টার সিটি গোল দুটি করেছে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৮৫ ও ৯২ মিনিটে। গুডিসন পার্কে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। চমকপ্রদ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরও বাড়িয়ে নিয়েছে ম্যানসিটি। ৩৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আকাশী-নীলরা। ষষ্ঠ স্থানে থাকা চেলসি এবং সপ্তম স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে তারা। যদিও এক ম্যাচ বেশি খেলেছে সিটি। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ পাঁচ দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপীয় শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে মৌসুম শেষে এই গণ্ডির ভেতরেই থাকতে ম্যানসিটিকে। স্বাগতিক এভারটনের মাঠে ৮৫ মিনিট পর্যন্ত কঠিন লড়াই করতে হয়েছে সিটিকে। গোলের ভালো সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিলো তারা। অন্যদিকে এভারটন কিছু ভালো মুহূর্ত তৈরি করে। স্বাগতিক এভারটন গোলের সবচেয়ে কাছাকাছি আসে প্রথমার্ধে। তারকোভস্কি কর্নার থেকে হেড করে পোস্টে মারেন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগা স্বাগতিকর দলের জার্রাড ব্রানথওয়েটের হেড ঠেকিয়ে দারুণ সেভ করেন। ৫২ মিনিটে এভারটনের তারকোভস্কি ইনজুরিতে পড়েন। টানা ১০৯টি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে থাকা এ তারকার ইনজুরির পর সেরা সুযোগগুলো আসে সিটির। সিটি ফরোয়ার্ড ওমর মারমুশ এভারটনের বদলি খেলোয়াড় মাইকেল কিনের ভুল কাজে লাগাতে পারেননি। শেষ দিকে খেলার নিয়ন্ত্রণ নেয় সিটি। ৮৫ মিনিটে গোল করেন সিটিকে লিড এনে দেন নিকো ও’রেইলি। এতে স্বাগতিকদের লড়াই স্তিমিত হয়ে যায়। ম্যাথিউস নুনেসের নিচু ক্রস থেকে বল পেয়ে ও’রেইলি চার মিটার দূর থেকে বল জালে ঠেলে দেন। এরপর ৯২ মিনিটে মাতিও কোভাচিচ বক্সের বাইরে থেকে জোরালো শটে দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স