ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুকজুড়ে রঙিন ফুলের শোভা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ১২:৩৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ১২:৩৪:২৪ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুকজুড়ে রঙিন ফুলের শোভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুকজুড়ে রঙিন ফুলের শোভা

কুমিল্লা প্রতিনিধি
সড়কের দুই ধারে সারি সারি গাছতাতে ফুটে আছে রাধাচূড়া, জারুলসহ নানান জাতের ফুলগাড়ির জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই যে কারও মনে প্রশান্তি আসে, সুবাসে মেতে ওঠে মনসড়কে চলাচলকারীরা এখন ফুলের সৌন্দর্যের মুগ্ধতা নিয়েই পাড়ি দিচ্ছেন গন্তব্যেঅপরূপ সৌন্দর্যের চাদরে ঘেরা দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসড়ক দিয়ে গাড়িযোগে যাতায়াতে যাত্রীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে নানা বৃক্ষরাজি ও ফুলপিচঢালা প্রাণহীন ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়কের বুকজুড়ে যেন রূপের পসরা সাজিয়ে বসেছে সবুজ প্রকৃতিসড়ক বিভাজকে নানা প্রজাতির ফুল গাছে ফুটেছে রঙিন ফুলনান্দনিক ফুলের মেলায় বর্ণিল সড়কদ্বীপে পরিণত হয়েছে মাইলের পর মাইলকয়েকদিনের বৃষ্টিতে এর সৌন্দর্য আরও বেড়ে গেছেমহাসড়ক এখন সৌন্দর্যের অপরূপ দৃশ্যকল্পে পরিণত হয়েছেযানবাহনের জানালা দিয়ে বাইরে চোখ পড়তে নিমেষেই যে কারও মনে প্রশান্তি চলে আসেবাতাসে ভেসে আসে সুবাস
খোঁজ নিয়ে জানা গেছে, এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির ওপর না পরে সেজন্য ডিভাইডারের ওপর রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফুল গাছফলে মহাসড়কের কোথাও কোথাও দেখা যায় ফুলের বাগানআবার কোথাও কোথাও সবুজ বৃক্ষের সমারোহএসব ফুল গাছের মধ্যে রয়েছে হৈমন্তি, কুর্চি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, ক্যাসিয়া ও জারুল
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত প্রায় ১৪৩ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগএর মধ্যে বেশি ফুলের দেখা মিলছে কুমিল্লা, ফেনী অংশে।   মহাসড়কে চলাচলকারী কলেজ শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিন কুমিল্লা থেকে মুন্সিগঞ্জে যাতায়াত করিমহাসড়কের মাঝে মাঝে ফুলের বাগান দেখতে খুব ভালো লাগেএমন সুন্দর ফুলের বাগানে দিন দিন মহাসড়কের আকর্ষণ বাড়ছেপ্রতিদিন প্রায় ৮০ হাজার যানবাহন নিয়মিত চলাচল করে এ মহাসড়ক দিয়েদেশের অর্থনীতির লাইফ লাইন বলা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেবাস, ট্রাক ও মাইক্রো বাসসহ যানবাহনগুলো যখন মহাসড়ক দিয়ে চলাচল করে তখন ফুলগাছগুলো বাতাসে দুলতে থাকেযেন দুলে দুলে অভ্যর্থনা জানায় মহাসড়কে চলাচল করা বিভিন্ন ধরনের যানবাহনগুলোকেসড়কের সৌন্দর্যে এতটাই মুগ্ধ যাত্রীরা যে অনেক সময় বাস থেকে নেমে ফুল গাছের সঙ্গে ছবি তুলেনপ্রতি সপ্তাহে ঢাকা থেকে ফেনীতে বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরিরত একজন যাত্রী রাশেদ খান বলেন, আমি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ফেনীতে আসি এবং শনিবার বিকেলে বা রোববার ভোরে ঢাকা চলে যাইসড়কের মাঝখানে ডিভাইডার থাকার কারণে দুর্ঘটনা কম হয়আবার ডিভাইডারে অনেক রকমের ফুলের সমারোহ থাকায় অনেক সুন্দর লাগেবাস কখনো জ্যামে আটকা পড়লে যাত্রীরা তাদের মোবাইল ফোন দিয়ে বাসের জানালা দিয়ে ফুলের ছবি তুলতে দেখা যায়
ঢাকা জেলা পুলিশে চাকরিরত হৃদয় হাসান বলেন, ঢাকা থেকে কুমিল্লা প্রতি মাসে ৩/৪ বার আসা যাওয়া করিডিভাইডারের মাঝখানে বাহারি রকমের ফুলগাছের হরেক রকমের বাহারি ফুলের শোভা মহাসড়কের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারে লাগানো ফুলগুলো সত্যি দেখতে মনোমুগ্ধকররাস্তায় জ্যাম থাকলে যাত্রীদেরকে ফুলগাছের সাথে ছবি তুলতে দেখা যায়আবার অনেক যাত্রী বাসের জানালা দিয়েও ছবি তোলেনসড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, মহাসড়ক ডিভাইডারের মাঝখানে বিভিন্ন ফুলগাছ থাকে; তাই আমরাও পরিবেশের সৌন্দর্য রক্ষার জন্য এবং যানবাহনে থাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের যাতে আনন্দ দেয় সেজন্য গাছ রোপণ করেছিহাইওয়ে পুলিশ রিজিয়ন (চট্টগ্রাম) অতিরিক্ত ডিআইজি খাইরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বাহারি ফুলের সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করেজারুল ফুল বাংলার চেরি ফুল হিসেবে বিবেচিত হয়ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে ফুলগাছগুলোর সৌন্দর্যে ভ্রমণকারীরা বিমোহিত
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ