ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল হাইকোর্টে স্থগিত

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১১:০৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১১:০৫:৪৩ পূর্বাহ্ন
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল হাইকোর্টে স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি জানান, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একইসঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে বলেও জানান শিশির মনির।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স