ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

ফাহামিদুলকে নিয়ে যা বললেন কোচ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৮:১৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৮:১৭:২০ অপরাহ্ন
ফাহামিদুলকে নিয়ে যা বললেন কোচ
ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে সৌদি আরব ক্যাম্পের পর বাদ দেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই দেশে ফেরেন জামাল ভুঁইয়ারা। ফাহামিদুলকে দলে না রাখায় ফুটবলের কয়েকটি সমর্থক গ্রুপ আন্দোলন করে। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে লং মার্চের ঘোষণাও দেয়। হামজা চৌধুরীকে নিয়ে আলোচনার মধ্যে হঠাৎ করে ফাহামিদুলকে নিয়ে সরব হয়ে ওঠেন ফুটবল ভক্তরা। ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও ফাহামিদুলকে নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন হয়। বাদ দেওয়ার কারণ নিয়ে কোচ কাবরেরা বলেন, “তার বয়স ১৮ বছর। সে আমাদের বিবেচেনায় আছে। কিন্তু এই মুহুর্তে জাতীয় দলের জন্য প্রস্তুত না। সে আমাদের সঙ্গে থাকবে ভবিষ্যতে।” তাকে ভারতের বিপক্ষে বিবেচনা করা হবে কী না, এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন, “না, এই মুহুর্তে না। সে ইতালি ফিরে গেছে।” এদিকে কোচকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল বলেন, “কোচ একটা কথা বলেছে, ফাহমিদুল এই মুহুর্তে রেডি না। এটাকে আমাদের সমর্থন দিতে হবে।” এদিকে সংবাদ সম্মেলন শেষে বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন সমর্থকরা। বাফুফে সভাপতিও কোচের সিদ্ধান্ত নিয়ে তাদের বোঝান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ