ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১২:৫৬:৩১ পূর্বাহ্ন
ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় উপমহাদেশের প্রখ্যাত মরমি কবি ও সাধক ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকালে। তবে প্রতি বছর তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন থাকলেও এ বছর রমজানের কারণে একদিনে শুধু আলোচনা সভা এবং বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে শেষ হবে এই উৎসব। এবার দর্শনার্থীদের জন্য থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে দর্শনার্থীদের জন্য কোনও উৎসব না থাকলেও সাধুসঙ্গ চলবে প্রচলিত রীতি অনুযায়ী। জানা গেছে, মরমি সাধক লালন শাহ তার জীবদ্দশায় দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে কালীগঙ্গার তীরে সাধুসঙ্গে বসতেন। তারই ধারাবাহিকতায় লালন শাহের তিরোধানের পরও প্রতি বছর ফাল্গুন মাসের শেষ দিকে তার আখড়ায় দোলপূর্ণিমা উদযাপন করা হয়। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত সেখানে জড়ো হন। অষ্টপ্রহরে গুরুকার্যের মধ্য দিয়ে শুরু হয় সাধুসঙ্গ। সরেজমিন দেখা যায়, দোল পূর্ণিমার উৎসব উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ছেঁউড়িয়ার আখড়ায় আসতে শুরু করেছেন ফকির লালন সাঁইয়ের ভক্তরা। কান পাতলেই শোনা যাচ্ছে লালনের গান। দলে দলে বিভক্ত বাদ্যযন্ত্রের তালে গান পরিবেশন করছেন তারা। স্মরণোৎসবে আসা লাল্টু সাধু বলেন, সারাবছর এই দিনের অপেক্ষায় থাকি। দোল উৎসবে দেশ-বিদেশের বাউল ও সাধুরা আখড়ায় আসেন। মিলনমেলা বসে। একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়। আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুকার্যের মাধ্যমে শুরু হয় সাধুসঙ্গ। এরপর রাখাল সেবা, মধ্যরাতে অধিবাস, আজ শুক্রবার ভোররাতে বাল্য সেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হবে বাউল ও ভক্তদের সাধুসঙ্গ। কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাজারসংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আগত বাউল সাধক, ভক্ত অনুরাগী এবং দর্শনার্থীদের সহযোগিতার জন্য গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান বলেন, প্রতি বছর দোলপূর্ণিমা তিথিতে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের তিন দিনব্যাপী স্মরণোৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সাড়ম্বরে উদযাপন হয়ে থাকে। তবে এ বছর দোল পূর্ণিমা পবিত্র রমজান মাসে হওয়ায় স্মরণোৎসবে শুধু আলোচনা সভা এবং বাউল আপ্যায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও যথাযথ ভাব-গাম্ভীর্য রক্ষার্থে এ বছর বাউলদের মাগরিবের পরে এবং রাতে সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ