ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:৪২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:৪২:৪১ অপরাহ্ন
মারা গেলেন ব্রিটিশ তারকা সাইমন ফিশার
‘হ্যারি পটার’, ‘ডক্টর হু’খ্যাত ব্রিটিশ তারকা সাইমন ফিশার বেকার মারা গেছেন। গত রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। সিএনএন এ খবর প্রকাশ করেছে। ফিশার-বেকারের এজেন্ট কিম ব্যারি সিএনএন-কে বলেন, আমি কেবল একজন ক্লায়েন্ট সাইমন ফিশার বেকারকে হারাইনি। বরং ১৫ বছরের ঘনিষ্ঠ বন্ধুকেও হারিয়েছি। সাইমন আমাকে অনেক সাহায্য করেছে। সাইমন সকলের প্রতি সদয় ছিলেন। ১৯৬১ সালের ২৫ নভেম্বর যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন সাইমন ফিশার বেকার। এ শহরেই তার বেড়ে ওঠা। শৈশবে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেন সাইমন। তবে স্কুলের একটি মঞ্চনাটকে সুযোগ পাওয়ার পর অভিনয় প্রতিভার নতুন দিক উন্মোচিত হয়। নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন সাইমন ফিশার বেকার। পাশাপাশি টিভি সিরিজে কাজ শুরু করেন। ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট টিভি সিরিজ উপহার দিয়েছেন। ২০০১ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় হাফলপাফ হাউজের ভূত ফ্যাট ফ্রিয়ারের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন সাইমন ফিশার। তা ছাড়াও ‘ডক্টর হু’ নামে জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেন। কমেডি চরিত্রের জন্যও দর্শকদের ভালোবাসা পেয়েছেন এই অভিনেতা। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসা কুড়ান সাইমন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স