ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানালো সেনাবাহিনী

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১১:৪৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১১:৪৬:২৭ পূর্বাহ্ন
ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানালো সেনাবাহিনী
বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়ার তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘হার্ডটক’ এ গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, মি. ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যেকোনও গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ওই মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টিকরণ প্রয়োজন বলে মনে করে। এখানে উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার থেকে এ বিষয়ক কোনও ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনও উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে, মি. ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের ঘটনাপ্রবাহ, বিশেষত ১৯৯১ সালের গণতান্ত্রিক রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনও জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময়ও সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনও পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে, পেশাদারত্ব ও নিষ্ঠার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে উল্লেখ্য যে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্জিত আয়ের একটি ক্ষুদ্র অংশ শান্তিরক্ষীরা পেয়ে থাকেন এবং এর সিংহভাগ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যার পরিমাণ গত ২৩ বছরে প্রায় ২৭ হাজার কোটি টাকা। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে এবং দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত যেকোনও বিষয়ে উদ্বেগ অথবা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে ফলপ্রসুভাবে সমাধান করা সম্ভব বলেও বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত