ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল
বিজ্ঞানীদের গবেষণায় তথ্য

ভূমিকম্পে প্রভাব ফেলে সূর্যের তাপ

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৯:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৯:৫০:৪৫ অপরাহ্ন
ভূমিকম্পে প্রভাব ফেলে সূর্যের তাপ
ভূমিকম্পের ক্ষেত্রে সূর্যের তাপ প্রভাবক হিসেবে কাজ করে বলে জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের অধীন সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষক দলের অন্যতম সদস্য ম্যাথিউস হেনরিক জাঙ্কুয়েইরা সালদানহা গত মঙ্গলবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ক্যাওসকে এ প্রসঙ্গে বলেন, সূর্যের তাপের সঙ্গে পৃথিবীর পরিবেশগত তাপমাত্রা সরাসরি যুক্ত; আর তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির জেরে ভূপৃষ্ঠের মধ্যকার শিলার আয়তন এবং ভূগর্ভস্থ পানির ওপর প্রভাব পড়ে। খবর আনাদোলু এজেন্সির।
বছরের পর বছর ধরে এই প্রভাবের জেরে ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে শিলাস্তর, অনেক সময় ফাটলও ধরে তাতে। আবার ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ওপর যে স্বাভাবিক চাপ, তাতে পরিবর্তন আনে বৃষ্টিপাত ও তুষার গলে যাওয়ার ব্যাপারটি। ক্যাওসকে সালদানহা বলেন, এসব পরিবর্তন হয়তো ভূমিকম্পের জন্য সরাসরি দায়ী নয়, তবে ভূমিকম্পের ক্ষেত্রে এগুলো প্রভাবক হিসেবে কাজ করে। সুকুবা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গাণিতিক মডেলের ভিত্তিতে ভূমিকম্পের তথ্য, সৌর কার্যকলাপ এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে দেখেছেন, ভূপৃষ্ঠের তাপমাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করা হলে অনেক সময় ভূমিকম্প বিষয়ক পূর্বাভাস জানা সম্ভব। বিশেষ করে ভূপৃষ্ঠের অগভীর স্তরে যেসব ভূমিকম্প হয়, সেগুলোর ক্ষেত্রে। সৌরতাপ এবং পানি ভূপৃষ্ঠের উপরের স্তরকে প্রভাবিত করে। সালদানহা বলেন, গবেষণায় এ পর্যন্ত আমরা যা জেনেছি, তা বেশ উত্তেজনাপূর্ণ। ঠিক কোন কোন কারণে ভূমিকম্প ঘটে, তার বৈজ্ঞানিক অনুসন্ধানে আমাদের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত